বিপিএলে ক্রিকেটারদের বেতন বকেয়া নিয়ে মুখ খুললেন তামিম

ছবি সংগৃহিত।

একাদশ বিপিএল হওয়ার কথা ছিল বিগত আসরগুলোর চেয়ে সেরা। কিন্তু হলো একবারেই উল্টো। এক দুর্বার রাজশাহীর কাণ্ডেই ব্যাপকভাবে সমালোচিত দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি। ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়েই শুরু এই বিতর্ক।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে নিজেদের জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বরিশাল অধিনায়ক। জাতীয় দল থেকে সদ্য অবসরে যাওয়া এই ক্রিকেটার দায় দিয়েছেন বিসিবির কাঁধেও। 

সবার আগে গ্রুপ পর্ব শেষ করে প্লে-অফ নিয়ে অপেক্ষায় থাকা দলটির একাংশকে বলা হয়েছে হোটেল ছাড়তে। পুরো বিষয়টি নিয়েই ব্যাপক সমালোচনায় বিদ্ধ দুর্বার রাজশাহী। এ নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

বকেয়া বেতন ইস্যুতে তামিম বলেন, আমি চাই বিপিএল অনেক ভালো করুক অনেক নাম করুক। একটা সময় আমরা অনেক দ্রুত আগাচ্ছিলাম। যখন ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন খুব সতর্ক হওয়া উচিৎ, কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না। দিনশেষে একটা দল যদি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে... অতীতে এমন হয়েছে ৫০ শতাংশ বাকি, শেষপর্যন্ত দর কষাকষি করে ২৫ শতাংশ দেয়, খেলোয়াড়রা খুশি হয়ে চলে যায়।’ 

দ্রুতই এই সমস্যার সমাধানের কথা বললেন তামিম, আশা করি সমাধানের চেষ্টা করবেন। এমন যেন না হয়। এটা শুধু বিপিএলকেই ছোট করে না। দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়। অনেক বিদেশি ক্রিকেটার আসতে চায়। এসব হলে সমস্যা হয়ে যায়। ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাক বেছে নেওয়া সবচেয়ে জরুরি।

তামিম বলেন, দোষ তো খেলোয়াড়দের না। ওরা তো ১৬ ম্যাচ ভালো করেই খেলে। দোষ হলো ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির। ওরা এই দর কষাকষি কেন খেলোয়াড়দের সাথে করে?

ড্রাফটের বাইরে যে ক্রিকেটারদের সাথে সরাসরি চুক্তি হয়, তা নিয়ে তামিম বললেন, ড্রাফটের বাইরে কেউ সাইনিং করলে এটারও যেন একটা চুক্তিপত্র থাকে। এটার একটা কপি আমি নিজের কাছে রাখব, একটা বিসিবিকে দিব, একটা ফ্র্যাঞ্চাইজি রাখবে। অন্তত বিসিবি জানবে আমি কত পাচ্ছি। এ জিনিসটা করলে এসব সমস্যা হবে না। এই টুর্নামেন্টে হিউজ পটেনশিয়াল। আমরা কাজগুলো ঠিকঠাক করছি না।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২