তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদ্‌-দ্বীনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত।

আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ জন শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার নামাজ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো বুধবার (২৭ মে) আদ্‌-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে হাসপাতালের শিশু ওয়ার্ডের এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেয়ে হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

হামের টিকাদান কর্মসূচির বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামকে যদি আমরা ব্যবস্থাপনার আওতায় নিয়ে না আসতাম তাহলে হাজার হাজার শিশুর মৃত্যু হতো। আমরা ২ কোটির উপর বাচ্চাকে টিকা দিয়েছি। আমাদের হাতে পর্যাপ্ত টিকা আছে এবং আমরা টিকার ক্যাম্পেইন শেষ করি নাই। আমাদের রুটিন ওয়ার্ক আবারও শুরু হয়েছে। প্রত্যেকটি বাচ্চাকে আমরা টিকার আওতায় নিয়ে আসছি। মৃত্যুর সংখ্যা কমে এসেছে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

১১

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১২