লস অ্যাঞ্জেলেস

ঝড়ো বাতাসের পুর্বাভাস, আরো ভয়ংকর হতে পারে দাবানল

সপ্তাহ পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি কর্তৃপক্ষ। উল্টো ঝড়ো বাতাসের পূর্বাভাসে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহরটিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তিনটি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পরিষেবা তাদের পূর্বাভাসে জানায়, স্যান্টা অ্যানাতে বাতাস আবার সোমবার থেকে ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে বইতে শুরু করে তা বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।

ঝড়ো বাতাসের হুমকির মুখে লাল পতাকা সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা, যা সাধারণত ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে’ জারি করা হয়।

এ পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসের মেয়র বলেছেন, ‘ঝড়ো বাতাস ফিরে আসার আগেই জরুরি সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে।’

এদিকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য ৯২ হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৮৯ হাজার মানুষকে সরে যাওয়ার ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি বলেন, ‘আমরা এখনো স্পষ্ট করে কিছু জানি না। আমাদের অসতর্ক হয়ে পড়লে চলবে না।’ 

সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাষ্যমতে, যেসব জায়গায় ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি সেসব জায়গায় দমকলকর্মীরা আগে থেকেই আগুন নেভানোর জন্য অবস্থান নিচ্ছেন।

এর মধ্যে পলিসেইডস এবং ইটন, এ দুই জায়গায় ৮ হাজার ৫০০ জনের বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। আকাশ এবং স্থলপথে অধিকসংখ্যক দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

ক্রিস্টিন ক্রাউলি আরও বলেন, ‘আমরা যে এর পরের দাবানল বাগে এনে ছোট জায়গার মধ্যে সীমিত রাখতে পারব, সে ব্যাপারে কখনোই নিশ্চিত না।’ 

এদিকে পূর্বাভাস বলছে, ঘন্টায় ৭০ মাইল বেগে বাতাস বইবে। সেই বাতাসে বেড়ে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন হয়ে পড়বে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২