ডেঙ্গু প্রতিরোধে যে পদক্ষেপগুলো নেয়া উচিত

ছবি: সংগৃহীত।

হাসপাতালগুলোতে প্রতিদিনই আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হুটহাট নামা বৃষ্টিতে জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। বিশেষ করে স্বচ্ছ পানি এই মশার ডিম পাড়ার উপযুক্ত স্থান। আমাদের অসচেতনতার কারণে বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। ডেঙ্গু প্রতিরোধে করণীয়গুলো জেনে নিন। 

চিপসের প্যাকেট বা পানির বোতল যত্রতত্র ফেলবেন না। এগুলোতে পানি জমে মশা বাড়তে পারে। ঘরের আশপাশ পরিষ্কার রাখতে হবে। ময়লা আবর্জনা যেন জমে না থাকে।  

পানিতে গাছ লাগান অনেকে। সেক্ষেত্রে দুই থেকে তিন দিন পর পর অবশ্যই পানি বদলে দেবেন।

অ্যাকুয়ারিয়াম বা চৌবাচ্চা থাকলে তিন দিনে একবার পানি বদলে দিতে হবে।

হঠাৎ বৃষ্টিতে পানি জমতে পারে এমন কিছু যেন বাড়ির আশেপাশে বা বারান্দায় না থাকে।

অব্যবহৃত বাথরুমের কমোডও এডিস মশার লার্ভা উৎপাদনের জায়গা হতে পারে। তাই দুই বা তিন দিন পর পর ফ্ল্যাশ করে দিন কমোড। বাথরুমের বালতি, মগ বা বদনাতেও পানি জমিয়ে রাখবেন না।

ফ্রিজের পানির ট্রে নিয়মিত পরিষ্কার করুন। এসির পানি যেন জমে না থাকে কোথাও।

মশা বেশি এমন স্থানে ভ্রমণ করবেন না। ভ্রমণে গেলেও সঙ্গে করে অবশ্যই মশা নিরোধক ক্রিম নিয়ে যাবেন। 

এডিস মশা সক্রিয় হয়ে ওঠে ভোরের আলো ফোটার সময় এবং দিনের শেষাংশে। এই দুই সময় তাই অবশ্যই জানালা দরজা বন্ধ রাখতে হবে।  

সূত্র: বাংলা ট্রিবিউন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২