৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন, নেই কোনো পর্যটক

ছবি: সংগৃহীত।

দীর্ঘ ৯ মাস পর শনিবার (১ নভেম্বর) সকাল থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খোলা হলেও কোনো পর্যটক সেখানে যায়নি। পর্যটক না যাওয়ায় ছাড়তে পারেনি পর্যটকবাহী কোনো জাহাজও।

পর্যটকরা জানান, কক্সবাজার শহর থেকে যাত্রা করে দ্বীপে পৌঁছাতে ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগে। এত দীর্ঘ যাত্রা শেষে সেখানে রাত্রিযাপন না করে পুনরায় ফিরে আসা সম্ভব নয়। যেহেতু দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধ, তাই তারা যাচ্ছেন না। 

জাহাজ মালিকরা বলছেন, পর্যটকদের আগ্রহ না থাকায় তারা জাহাজ ছাড়তে পারেনি। মূলত সরকারের বেধে দেয়া নিয়ম অনুযায়ী নভেম্বরে পর্যটকদের দিনে গিয়ে দিনে ফেরত আসতে হবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপন করা যাবে সেখানে। 

 

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেয়া হয়। সরকার দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয়। তবে আজ ১ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফের পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সেন্টমার্টিন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২