জাহানারার নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

ছবি: সংগৃহীত ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে যৌন নিপীড়নের পেছনে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমন কাজ করে কেউ যেন পার না পায়, সেটাও তিনি নিশ্চিত করার কথা বলেছেন।

ক্রিকেটারদের মুখে কুলুপ, বাকরুদ্ধ রুমানা, শাস্তি চাইল কোয়াবক্রিকেটারদের মুখে কুলুপ, বাকরুদ্ধ রুমানা, শাস্তি চাইল কোয়াব

আজ শুক্রবার দেশের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ জানান, ‘আমাদের দপ্তর থেকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটা ফৌজদারি অপরাধ… তাই আমর সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়ে যারা জড়িত, তারা যাতে সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তিটা পান, সেটা আমরা নিশ্চিত করব।’

বাংলাদেশে এর আগে অন্যান্য খেলায় যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল, কিন্তু ক্রিকেটে সম্ভবত এটাই প্রথম। যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের কোনো ছাড় না দেওয়ার ঘোষণাও দেন আসিফ মাহমুদ, ‘এ ধরনের কথা আজই যে প্রথম তা নয়। অন্যান্য স্পোর্টসেও এমন (অভিযোগ) আসে। আমাদের নিশ্চিত করতে হবে দায়িত্বশীল জায়গা থেকে যে, এ ধরনের কাজ করে কেউ যেন পার না পেয়ে যায়।’

সাহসী জাহানারা বললেন ‘আজ একটু হালকা লাগছে’সাহসী জাহানারা বললেন ‘আজ একটু হালকা লাগছে’

উল্লেখ্য, গতকাল এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন জাতীয় দল থেকে বাদ পড়ে অস্ট্রেলিয়া প্রবাসী হয়ে যাওয়া জাহানারা। এমনকী বিসিবির কাছে বারবার অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি। বরং তার ওপর অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন মঞ্জুরুল।

রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে জাহানারা বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলো, আমার কাঁধে হাত রেখে বলতেছে, তর পিরিয়ডের কতদিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’ মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২