পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ আইন হচ্ছে: প্রেস সচিব

ছবি সংগৃহিত।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে শিগগিরই একটি বিশেষ আইন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন- পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। কারণ, এগুলো জনগণের করের টাকা। এ জন্য অর্থ পাচারের সব অভিযোগ তদন্তে প্রয়োজনে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের নিয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তিনি।

প্রেস সচিব জানান, ১১ ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান করছে যৌথ অনুসন্ধান তদন্ত কমিটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং, মালয়েশিয়াসহ ৫ দেশে তাদের অর্থ পাচারের নমুনা পাওয়া গেছে। এ নিয়ে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে বলেও জানিয়েছেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

১০

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

১১

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

১২