এ আর রহমানকে নিয়ে সমালোচনায় সোনু নিগাম

ছবি সংগৃহিত।

অস্কারজয়ী এ আর রহমানের গান ও ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা করলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান প্রসঙ্গে উঠতেই তিনি সাফ জানিয়ে দিয়েছেন তার গান বেকার (কোনো কাজের নয়)।

সম্প্রতি জিরো টু ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে অংশ নেন সোনু নিগম। সেখানে আলাপচারিতায় বলিউড মেগাস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘যুবরাজ’ প্রসঙ্গ ওঠে।

এ সিনেমার প্রসঙ্গ উঠতেই সোনু জানান, যুবরাজ-এ বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি। এ সিনেমার গানে সোনুর সঙ্গে এ আর রহমানও কাজ করেছিলেন। 

সনু আরো বলেন,এটা নিয়ে আর কথা বলবেন না। আমি মিথ্যা বলতে পারব না। আমি খারাপ গানকে প্রশংসা করতে পারব না।

সিনেমার জন্য গাওয়া অন্যান্য দুটি গান সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে, সঙ্গীত শিল্পী সোনু নিগম উত্তর দেন, ওসব ভুলে যান। এর সব গানই বেকার ছিল।"

সোনু নিগম বলেন, এ আর রহমান কারও সম্পর্কে খারাপ কথা বলেন না এবং তিনি তার কাজ ও প্রার্থনার প্রতি মনোযোগী। তিনি তার কাজ এবং প্রার্থনা করেন। তিনি কারও সাথে খারাপ আচরণ করেন না। তিনি কারও হৃদয়কে আঘাত করবেন না। তিনি কারও সম্পর্কে খারাপ কথা বলেন না।

তিনি এসবের থেকে আলাদা। তিনি হয়তো তার পরিবারের সাথে যুক্ত, কিন্তু আমি তাকে অন্যদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ হতে দেখিনি, আরো যোগ করে বল্লেন , তিনি কাউকে তার কাছে আসতে দেন না। এটাই হওয়া উচিত।

‘যুবরাজ’ সিনেমার জন্য রহমান ‘জয়হো’ গানটি তৈরি করেন। কিন্তু সেটি সিনেমায় ব্যবহার করা হয়নি। যা পরে স্লামডগ মিলিয়েনিয়র সিনেমায় ব্যবহার করা হয়। এ গানের জন্য অস্কারও জেতেন এ রহমান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১০

কক্সবাজারে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

১১

ব্রাজিলকে কাঁদিয়ে ইতিহাস গড়ল দুর্দমনীয় হালান্ডের নরওয়ে

১২