চুয়াডাঙ্গার দর্শনায় নয়টি স্বর্নের বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনায় নয়টি স্বর্নের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। 

আজ রবিবার ( ৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা- দর্শনা সড়কের ডুগডুগি পশুহাটের কাছে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নের্তৃত্বে অভিযান চালিয়ে স্বর্নপাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।

আটক স্বর্নপাচারকারী রুহুল আমীন (২১) দর্শনা পুরাতন বাজারের মোটরসাইকেল ম্যাকানিক রফিকুল ইসলামের ছেলে।

৬ বিজিবির অধিনায়ক জানান, মোটরসাইকেলে ৩ জন স্বর্ন পাচারকারী দামুড়হুদা শহর থেকে গোবিন্দপুর সড়ক হয়ে সীমান্তের দিকে যাবে। এ খবর পেয়ে অভিযান চালিয়ে ডুগডুগি পশূ হাটের কাছে তাদের থামাতে গেলে এ সময় দু'জন পালিয়ে যায়। মোটরসাইকেলসহ একজনকে আটক করতে সক্ষম হয় ব্যাটালিয়নের একটি স্পেশাল টিম । পরে তার দেয়া স্বীকারোক্তিতে মোটরসাইকেলের মিটার বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নয়টি স্বর্নের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৭৮ গ্রাম। দাম প্রায় দেড় কোটি টাকা। 

আটক স্বর্ন পাচারকারীকে দর্শনা থানায় সোর্পদ করে মামলা করা  হয়েছে। উদ্ধার করা স্বর্নের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। 

এছাড়াও একইদিন মেহেরপুরের  মুজিবনগর ও নাজিরাকোনা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রি পিস ও চাদর উদ্ধার করেছে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা ইরানের

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

১০

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

১১

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

১২