যৌন হেনস্তার অভিযোগে কারাগারে কণ্ঠশিল্পী জাহিদ অন্তু

ছবি: সংগৃহীত।

রাজধানীর ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন হেনস্তার মামলায় তরুণ সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে এম রাশিদুর রহমান। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করে বৃহস্পতিবার শুনানির কথা বলেন।

মামলার অভিযোগে জানা যায়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে ওই ছাত্রী মামলায় অভিযোগে বলেছেন।

মামলায় বলা হয়েছে, জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুলশানের জাহিদের বাসায় যান। সেখানে জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মুখ, গলা ও মাথায় জখম হয় বলে অভিযোগ করেছেন এই শিক্ষার্থী। পরে তিনি কৌশলে জাহিদের বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১০

চুরির অভিযোগে আটক, পরে পিটুনিতে যুবকের মৃত্যু

১১

১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

১২