বাংলাদেশে শিখ সম্প্রদায়ের ‘খালসা সাজনা দিবস’ উদ্‌যাপন শুরু

ছবি: সংগৃহীত।

বাংলাদেশে শিখ ধর্মের অন্যতম প্রধান উৎসব ৩২৭তম ‘খালসা সাজনা দিবস’ উদ্‌যাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশ। শিখ ধর্মের দশম গুরু শ্রী গুরু গোবিন্দ সিং জী কর্তৃক প্রতিষ্ঠিত ‘খালসা পন্থের’ এই ঐতিহাসিক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও ময়মনসিংহে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) থেকে শুরু হওয়া এই উৎসব আগামী ২৭ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে দেশের পাঁচটি ঐতিহাসিক গুরুদুয়ারায় পালিত হবে। এই অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে ৩৯ জন শিখ তীর্থযাত্রীর একটি দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

উৎসবের প্রথম দিনে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহীতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশেষ প্রার্থনা ও ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল ২৫ এপ্রিল শনিবার চট্টগ্রামে দুটি পৃথক অনুষ্ঠানে দিবসটি পালিত হবে; যার মধ্যে সকালে চকবাজারের শিখ টেম্পল এস্টেট এবং দুপুরে পাহাড়তলীর শিখ টেম্পল এস্টেটে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হবে। পরবর্তী দিন ২৬ এপ্রিল রোববার রাজধানীর বাংলাবাজারের ঐতিহাসিক গুরুদুয়ারা সঙ্গত টোলায় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসব চলবে। সবশেষে আগামী ২৭ এপ্রিল সোমবার ময়মনসিংহের শিববাড়ী এলাকার গুরু নানক মন্দিরে অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশের নির্বাহী সদস্য (পিআরও) ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় জানিয়েছেন, শিখ ইতিহাসের এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিনটি উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দ উৎসবে অংশগ্রহণ করবেন। ১৬৯৯ সালে গুরু গোবিন্দ সিং যে সাম্য ও বীরত্বের আদর্শ নিয়ে ‘খালসা’ পন্থের সূচনা করেছিলেন, সেই চেতনাকে ধারণ করেই বাংলাদেশে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমকে এই উৎসবের চিত্র তুলে ধরার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১১

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১২