হ*ত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার

ছবি সংগৃহিত।

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার। এর আগে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শমী কায়সারের জামিন স্থগিত করার সিদ্ধান্ত নেন হাইকোর্ট।

জামিন প্রশ্নে এর আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ এ রায় দেয়। শমী কায়সারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল। 

এর আগে, গত ৫ নভেম্বর রাতে উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে নেওয়া হলে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১২ ডিসেম্বর শমী কায়সারকে ৩ মাসের জামিন দেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেন আদালত। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে ‘হত্যাচেষ্টার’ অভিযোগে একই বছরের ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় মামলা হয়। এতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২