সংকট কাটাতে সাত ব্যাংক পেল আরও ১ হাজার কোটি টাকা

সাত ব্যাংক

সংকট কাটাতে সাতটি ব্যাংককে আরও ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। এসব টাকা দিয়েছে ১০টি ব্যাংক। এ নিয়ে ওই সাত ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হলো। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এসব তথ্য নিশ্চিত করেছেন।  

ব্যাংক খাত সংস্কারের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টার হয়ে সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে। সম্প্রতি ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। 

এর আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হয়েছিল, সংকটে থাকা ব্যাংকগুলোকে আমরা তারল্য সহায়তা দিচ্ছি। আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রত্যেক ব্যাংকের আমানতের দায় কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে। সে অনুযায়ী কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে, সব গ্রাহক একসঙ্গে টাকা তুলতে গেলে কোনো ব্যাংকের পক্ষেই টাকা দেওয়া সম্ভব নয়। 

যেসব ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে, সেগুলো হলো: সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পুবালী ব্যাংক, ঢাকা ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

ঢাবি ছাত্রদল নেতা হামিমের অব্যাহতি প্রত্যাহার

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

বগুড়ায় যমুনা নদীতে নৌকা ডুবে ৯ যাত্রী নিখোঁজ

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই: ট্রাম্প

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

১০

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

১১

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে ২৭ কি.মি. জমি দিলো শুভেন্দুর সরকার

১২