উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। বাদ এশা ধানমন্ডিতে হয় প্রথম নামাজে জানাজা।

ছেলে মুয়াজ আরিফ জানান, শুক্রবার দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

খবর পেয়ে ডি-এইট সম্মেলন শেষে মিশর থেকে দেশে ফিরেই হাসপাতালে ছুটে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। শোক ও সমবেদনা জানান পরিবারের সদস্যদের।

হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব। দেখা করেন হাসান আরিফের পরিবারের সদস্যদের সঙ্গে। সজ্জ্বন, মৃদুভাষী হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। ল্যাবএইডে আসেন জামায়াতের আমির ড.শফিকুর রহমানও। তিনি বলেন, খাটি দেশ প্রেমিককে হারাল বাংলাদেশ।

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র এই আইনজীবী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২