ভারতীয় কর্মীদের ভিসায় কঠোর করলো সৌদি আরব

ছবি সংগৃহিত।

ভারতীয় কর্মীদের ভিসা প্রদান প্রক্রিয়ায় কঠোর নিয়ম চালু করেছে সৌদি আরব। ভারতের বহু মানুষ দেশটিতে গৃহকর্মী ও শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, সৌদিতে কাজ করতে ইচ্ছুক ভারতীয় কর্মীদের পেশাগত দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই নিয়ম মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্মীদের জন্য কর্ম ভিসার নিয়ম কঠোর করছে সৌদি আরব। এ নিয়ম ছয় মাস আগে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছিল। এখন এটি কার্যকর হচ্ছে। দেশে যোগ্য প্রশিক্ষণ কেন্দ্রের সীমিত সংখ্যা বিবেচনা করে ভারতীয় কর্মীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং মান বজায় রাখার কৌশল হিসেবে এ নিয়ম করা হয়েছে।

সৌদির শ্রমবাজারে ভারতীয় কর্মীরা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু অভিযোগ রয়েছে, দেশটিতে পর্যাপ্ত টেস্ট সেন্টার নেই। যেখানে তাদের কাজের দক্ষতা পরিমাপ করা যায়। ভিশন-২০৩০ অনুযায়ী সৌদি তাদের দেশে দক্ষ কর্মী নিয়ে যেতে চায়। এছাড়া নিয়োগের বিষয়টিও উন্নীত করা লক্ষ্য তাদের। যেন ভালো এবং দক্ষরা দেশটিতে কাজ করতে আসার আগ্রহ দেখান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২