আমিরের প্রেম ও বিয়ে নিয়ে মজার ছলে যা বললেন সালমান

ছবি সংগৃহীত।

'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'র তৃতীয় সিজনের প্রথম পর্বে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। শোয়ের ট্রেলারেই নেটদুনিয়ায় হইচই ফেলেছেন তিনি। বিভিন্ন কমেডি শোতে ভাইজানের হাস্যরসাত্মক উপস্থিতি ও প্রাণখোলা হাসি বারবার ভাইরাল হয়েছে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, এবার বলিউড অভিনেতা আমির খানকে নিয়ে মজা করেছেন সালমান। ট্রেলারে দেখা যায়, সালমান দারুণ স্টাইলে শোয়ের মঞ্চে প্রবেশ করছেন। এরপর প্রথমেই কপিলের শো নিয়ে মজার মন্তব্য করেন তিনি। 

বলেন, “এই যে শো আগে আমাদের কাছে ছিল, সেখান থেকে নেটফ্লিক্স ওরা নিয়ে নিলো, আর প্রথম গেস্ট আমাকেই বানালো। কমাল কা পাওয়ার হ্যায়!”

এরপর কপিল সালমানকে বলেন, “ও তো থামছেই না, আপনি বিয়ে করছেই না।” ইঙ্গিত ছিল আমির খানের একাধিক বিয়ে ও নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে। সেই সঙ্গে সালমানের বিয়ে না করার বিষয়টিও। জবাবে সালমান বলেন, “আমিরের বিষয়টা সবার থেকে আলাদা। কারণ তিনি তো পারফেকশনিস্ট। যতদিন সে বিয়েকে একদম পারফেক্ট না করে করতে থাকুক।” এরপরই নিজেই হাসিতে ফেটে পড়েন সালমান। কপিল ও দর্শকরাও হেসে দেন ভাইজানের জবাবে।

আর এখন নেটদুনিয়ায় এই ভিডিওটা ভাইরাম। সালমান ভক্তদের অনেকেই আমিরকে নিয়ে মজা নিচ্ছেন। আবার এক পক্ষ বলছে এসব কিছুই আসলে নতুন শো আলোচনায় আনার জন্য। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২