চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রিজভীর সহকারী একান্ত সচিব জাহেদুল আলম জানান, দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। এ সময় দুই দেশের চলমান উন্নয়ন কাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় চীনা রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাতে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।