রূপালী ব্যাংকে ঢুকেছে ডাকাতদল, ঘিরে রেখেছে পুলিশ-র‍্যাব

সংগৃহিত ছবি।

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংক ডাকাতির খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখাটি ঘিরে রেখেছে পুলিশ ও র‍্যাব। ব্যাংকের ভেতরে থাকা ডাকাতদলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।

জানা যায়, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ সংবাদমাধ্যমকে বলেন, ‘ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।’

র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খাদেমুল হক জানান, ব্যাংকে ডাকাতির খবর পেয়ে র‍্যাবের তিনটি গাড়িতে সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। ব্যাংক থেকে ডাকাতদের ধরার চেষ্টা চলছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২