ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

ছবি সংগৃহীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে আজ রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে রোডম্যাপ বা কর্সপরিকল্পনার চূড়ান্ত অনুমোদনও দিয়েছে কমিশন। এখন শুধু ঘোষণা অপেক্ষা।

বুধবার (২৭ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ বলেছিলেন, নির্বাচনি রোডম্যাপ পেতে অপেক্ষা বৃহস্পতিবারের (২৮ আগস্ট)।

তিনি বলেন, চার কমিশনারের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে।

এই রোডম্যাপের মধ্য দিয়েই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠপর্যায়ে কার্যক্রমের বাস্তবায়ন।

‎নির্বাচনের এই রোডম্যাপে নির্বাচনের আগের ও পরের যাবতীয় কার্যক্রমের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। 

এতে রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনি আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের প্রস্তুতিমূলক কার্যক্রম-সবকিছুরই উল্লেখ থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২