আমন ধান বাজারে এলে চালের দাম কমবে: খাদ্য উপদেষ্টা

সংগৃহিত ছবি

বাজারে আমন ধান এলে চালের দাম কমবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভাশেষে তিনি এ কথা জানান।

খাদ্য উপদেষ্টা জানান, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। ১৭ নভেম্বর রোববার থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এ বছর সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল, সাড়ে তিন লাখ মেট্রিক টন ধান এবং এক লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  

উপদেষ্টা বলেন, গত বছর চাল ক্রয় করা হয়েছিল প্রতি কেজি ৪৪ টাকা এবার তিন টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকায়। আর ধান সংগ্রহ করা হয়েছিল ৩০ টাকা কেজি এবার ৩৩ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এবার আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম আমদানি করা হবে। ফলে বলা যায় বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে।

তিনি বলেন, সরকার খাদ্য নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না, তাই চালের বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ বৃদ্ধি করতে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে চালের দামেও ইতিবাচক পরিবর্তন আসবে।

ধান-চাল লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উপদেষ্টা বলেন, এবার বন্যায় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামসহ আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

১০

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১১

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

১২