রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির' জবাব দেওয়া হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ মার্চ) নিউজ নেশনের সাংবাদিক কেলি মেয়ারের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই হামলার বিপরীতে ওয়াশিংটনের পদক্ষেপ কী হবে তা খুব শিগগির জানতে পারবেন।

কেলি মেয়ার জানান, ট্রাম্প তাকে স্পষ্টভাবে বলেছেন যে রিয়াদ দূতাবাসের হামলার ঘটনায় চুপ থাকবে না যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপ হিসেবে সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে লক্ষ্যভেদী অভিযানের দিকেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প জানিয়েছেন, এই লড়াইয়ে মার্কিন ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ বা সরাসরি স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না। এর আগে দিনের শুরুতে তিনি মার্কিন স্থলবাহিনী পাঠাতে ভীত নন বলে জানালেও, পরবর্তীতে সুর পরিবর্তন করে জানান যে বর্তমান পরিস্থিতিতে এর প্রয়োজনীয়তা নেই।

মঙ্গলবার ভোরে রিয়াদের কূটনৈতিক এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় একে ‘সামান্য ক্ষতি’ বললেও প্রত্যক্ষদর্শীরা বড় বিস্ফোরণ ও আগুনের কথা জানিয়েছেন।

এই হামলার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্পের এই কড়া বার্তা এলো। হোয়াইট হাউস ও পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করেছে।

সূত্র: আল জাজিরা

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২