এখনো শুরু হয়নি প্রবাসী ভোটার তালিকায় নাম নিবন্ধন, ভোটের বাকি ৩ মাস

ছবি : সংগৃহীত।

এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে প্রবাসীদের আগ্রহ ও উৎসাহ থাকলেও ভোটের মাত্র তিন মাস বাকি—এরই মধ্যে শুরু হয়নি প্রবাসী ভোটার তালিকায় নিবন্ধন কার্যক্রম। ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।

সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যে প্রবাসীদের জন্য ভোট গ্রহণের ব্যবস্থা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এসব দেশে বসবাসরত লাখো বাংলাদেশি—বিশেষত সৌদিতে প্রায় ৩৫ লাখ প্রবাসী—এ সুযোগকে স্বাগত জানাচ্ছেন।

রিয়াদসহ বিভিন্ন শহরের প্রবাসীরা জানাচ্ছেন, দেশের নীতি-নির্ধারণে নিজেদের মত প্রকাশের এই রায় বাস্তবায়নে অধীর আগ্রহে অপেক্ষা আছেন। তবে কীভাবে ভোটার হবেন কিংবা ভোট দেয়া প্রক্রিয়াটা কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা ও ধোঁয়াশার মধ্যে আছেন তারা। এখনও পৌঁছায়নি কোনো নির্দেশনা।

প্রবাসীরা জানান, ভোট দিতে পারবো জেনে খুব ভালো লাগছে। কিন্তু কীভাবে ভোট দেবো, সেই বিষয়ে এখনো পরিষ্কার ধারণা নেই। প্রক্রিয়াটা সহজ করে দিলে আমাদের জন্য সুবিধা হবে।

এদিকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে শিগগিরই একটি বিশেষ অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তা সানাউল্লাহ। তার দাবি, এই অ্যাপসে ভোটারদের তথ্য সর্বোচ্চ গোপনীয়তায় সংরক্ষণ করা হবে।

নির্বাচন কমিশন মনে করছে, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত হলে তাদের যেকোনো সংকট বা দাবি রাজনৈতিক দল ও সরকারের কাছে আরও গুরুত্ব পাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

১১

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১২