পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি

সংগৃহিত ছবি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এ সময় তিনি পালিয়ে যান। এ ঘটনার পর তাকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান জানান, শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে পালানোর ঘটনায় একটি মামলা দায়ের করেছে। পাশাপাশি তাকে ধরতে সেনাবাহিনী, র‌্যাব এবং পুলিশের সব ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়েও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার পালানোর ঘটনাটি পুলিশ প্রশাসনের জন্য একটি বড় ধরনের সংকট তৈরি করেছে। উত্তরা পূর্ব থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, শাহ আলমকে ধরতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে এবং খুব দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, রাত ১১টার মধ্যে ওসি শাহ আলমকে না গ্রেফতার করলে উত্তরা পূর্ব থানা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২