এশিয়া কাপের ঘটনায় রউফ পেলেন নিষেধাজ্ঞা শাস্তি,পার পাননি সূর্যকুমার-বুমরাহও

ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, রউফ ছাড়াও ভারতের সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরা এবং পাকিস্তানের শাহেবজাদা ফারহান কোড অব কন্ডাক্টের একই ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

আইসিসি তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, রউফ এশিয়া কাপে দুটি ম্যাচে আইসিসির আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গ করেছেন, যা খেলার ভাবমূর্তি নষ্ট করার সঙ্গে সম্পর্কিত।

প্রথমে আইসিসি জানিয়েছিল, ঘটনাগুলো ১৪ ও ২৮ সেপ্টেম্বরের ম্যাচে ঘটেছে। তবে পরে স্পষ্ট হয়, তা আসলে ২১ সেপ্টেম্বরের সুপার ফোর ও ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ঘটে। রউফ অভিযোগ অস্বীকার করায় শুনানি শেষে তাঁকে শাস্তি দেওয়া হয়। ২৪ মাসের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট জমলে স্বয়ংক্রিয়ভাবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়। রউফের ক্ষেত্রেও সেটিই হয়েছে। ইতোমধ্যেই পাকিস্তান একটি ম্যাচ তাকে ছাড়া খেলে ফেলেছে। এছাড়া রউফকে দুই ম্যাচে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে।

শাস্তি হয়েছে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করেন তিনি। মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চলা চার দিনের সামরিক সংঘাত টেনে মন্তব্য করায় সূর্যকুমারের বিরুদ্ধে অভিযোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ফলে সূর্যকুমার দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। ফাইনালে অঙ্গভঙ্গির কারণে ভারতীয় পেসার যশপ্রীত বুমরা পেয়েছেন এক ডিমেরিট পয়েন্ট। আরেক পেসার অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে অশালীন ইঙ্গিতের অভিযোগ উঠেছিল, তবে তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২