রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

ছবি সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টায় সিনেট ভবনে এ ঘোষণা করা করা হয়। 

এর আগে বুধবার বিকেল ৫টায় রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্তক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনী তফসিল আগামী ২৮ জুলাই (সোমবার) বিকেল ৩টায় সিনেট ভবনে ঘোষণা করা হবে। একই সঙ্গে রাবির ওয়েবসাইটে ওই ঘোষণার পরে তফসিল পাওয়া যাবে।

প্রসঙ্গত, রাকসু নির্বাচনের জন্য পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রোডম্যাপ ঘোষণা করে। ওই রোডম্যাপ অনুযায়ী, ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ, ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল আপত্তি গ্রহণ এবং ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারিত ছিল। 

এরপর ১৫ মে মনোনয়নপত্র বিতরণ, ১৯ মে মনোনয়নপত্র দাখিল, ২০ মে বাছাই, ২২ মে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২