কিছু কর্মকর্তার কারণে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, এর দায় পুরো বাহিনীর ওপর পড়তে পারে না

ছবি : সংগৃহীত।

কিছু কর্মকর্তার কারণে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, এর দায় পুরো বাহিনীর ওপর পড়তে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১৮ মে) দুপুরে র‍্যাব সদরদফতরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসনামলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরা প্রতিষ্ঠান দায়-দায়িত্ব নিতে পারে না।

তিনি আরও বলেন, বর্তমানে সেই সব প্রতিষ্ঠানের আইনে ওই সমস্ত অফিসারদেরকে বিচারের ও আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা ইতোমধ্যে অনুশাসন দিয়েছি। কারণ প্রতিষ্ঠান দায়ী না। 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আমেরিকা যে সময় র‍্যাবের ওপর  নিষেধাজ্ঞা দিয়েছিলো সেই সময় র‍্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল যা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। এখন আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স নাম দেই সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। 

তিনি আরও জানান, নতুন নাম হবে কি না তা এখনো ঠিক হয়নি, সরকার চিন্তা করছে। এদিকে এলিট ফোর্স হিসেবেও জবাবদিহিতা থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’

১

ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

২

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

৩

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

৪

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

৫

মিরপুরে উচ্ছেদের ঘটনায় সোশ্যালে যা বললেন জামায়াত আমির

৬

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

৮

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

৯

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

১২