অস্কার তালিকায় প্রথমবার বাংলা সিনেমা ‘পুতুল’

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মোট ৩২৩টি সিনেমাকে মনোনায়নের নির্বাচন করা হয়েছে। এর মধ্যে সেরা ফিল্ম বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ৭টি ভারতীয় সিনেমা। এই তালিকার মধ্যে রয়েছে একটি বাংলা সিনেমাও। সেটি হলো ‘পুতুল’। এই ছবির হাত ধরে প্রথমবারের মতো অস্কারের সেরা সিনেমার তালিকায় নাম উঠলো বাংলা সিনেমার।

একটি তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস। যেখানে জায়গা পেয়েছে মোট ৩২৩টি চলচ্চিত্র। এর মধ্যে বেস্ট পিকচার্স বিভাগে রয়েছে ২০৭টি ছবি। এই তালিকায় জ্বলজ্বল করছে ইন্দিরার ‘পুতুল’।

গত ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুতুল’। ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী শংকর, মুমতাজ সরকার, ভেনেসার মতো তারকারা। এই ছবিরই গান ‘ইতি মা’-এর জন্য অস্কার দৌড়ে পৌঁছেছিলেন গায়িকা ইমন চক্রবর্তীও। কিন্তু প্রতিযোগিতায় ছিটকে যায় গানটি। এবার ‘পুতুল’-এর এই সাফল্যে আশাবাদী পরিচালক।

এবার দেখার পালা অস্কার ঘরে আনতে পারে কিনা ‘পুতুল’। মোট ৩২৩টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে রয়েছে ২০৭ টি ছবি। তার মধ্যে রয়েছে ইন্দিরার ‘পুতুল’৷

এ ছাড়া আরও ৬টি ভারতীয় সিনেমা রয়েছে এই তালিকায়, সেগুলো হলো ‌‘কাঙ্গুবা’, ‘আদুজীভিথাম-দ্য গোট লাইফ’, ‘সন্তোষ’, ‘স্বতন্ত্র বীর সাভারকর’, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও ‘গার্লস উইল বি গার্লস’।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

১০

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

১১

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

১২