‘ওকে কারাগারে ঢুকিয়ে চাবিটা ফেলে দাও’

ছবি: সংগৃহীত।

ভারতে নারী বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, এক মোটরসাইকেল আরোহী তাদের অযাচিতভাবে স্পর্শ করেছেন।

এই ঘটনায় ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেছেন, ‘আমাদের কাছে অতিথিরা দেবতার সমান। এই ঘটনা শোনা সত্যিই খুব, খুব দুঃখজনক। এটি নিঃসন্দেহে এক জঘন্য ঘটনা। আইন নিজস্ব পথে চলবে নিশ্চিতভাবেই। আমি আশা করি দোষী ব্যক্তিটি কঠোরভাবে শাস্তি পাবে। ওকে কারাগারে ঢুকিয়ে চাবিটা ফেলে দাও। আমি মনে করি এটাই একমাত্র উপায়। শুধু ওকে বন্দী করো আর চাবিটা ফেলে দাও।’

দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় নিন্দা জানায় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। মধ্যপ্রদেশের ইন্দোরের এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ এবং ভারতের জন্য অপমানজনক বলে অভিহিত করেছে সংস্থাটি। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বিবৃতিতে বলেছেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক, তবে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ভারতকে সব সময়ই সবাই চেনে এর আন্তরিকতা, আতিথেয়তা এবং অতিথিদের প্রতি যত্নের জন্য। এ ধরনের কাজের প্রতি আমরা জিরো টলারেন্স নীতি বজায় রাখি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২