দিল্লিতে মধ্যরাতে বিক্ষোভকারী-পুলিশ দফায় দফায় সংঘর্ষ

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুলাই) মধ্যরাতের পর যন্তর মন্তর এলাকায় দফায় দফায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

এ ঘটনায় সহকারী পুলিশ কমিশনার (এসিপি) পদমর্যাদার দুই কর্মকর্তাসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দিল্লির যন্তর মন্তরে বুধবার রাতে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর নতুন করে সংঘর্ষ হয়েছে। পুলিশের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আন্দোলনকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ছেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন।

উত্তেজনা বাড়তে থাকায় একপর্যায়ে ওই এলাকায় ইন্টারনেট জ্যামারও চালু করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। ভিডিওতে আরও দেখা যায়, বিপুলসংখ্যক বিক্ষোভকারী স্লোগান দিচ্ছেন এবং একে অপরকে পুলিশ সদস্যদের ওপর হামলা চালাতে উৎসাহিত করছেন।

পুলিশের প্রকাশিত ভিডিও অনুযায়ী, অন্তত একজন নিরাপত্তা সদস্যকে ঘিরে ধরে মারধরও করা হয়। একই ভিডিওতে কয়েকজন বিক্ষোভকারীকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে এবং অন্যদের থামতে অনুরোধ জানাতে দেখা যায়। তবে তাদের সেই চেষ্টা সফল হয়নি।

পরে আহত দুই এসিপি বিবেক ভগত ও জয় প্রকাশকে দ্রুত রাম মনোহর লোহিয়া হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসিপি বিবেক ভগতের শরীরের ওপরের ও নিচের অংশ এবং কাঁধে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার মাথার পেছনের অংশ ফুলে গেছে।

আহত এসিপি জয় প্রকাশ সাংবাদিকদের বলেন, বুধবার কিছু বিক্ষোভকারী পার্লামেন্ট স্ট্রিটের দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তিনি বলেন, ‘আমি যন্তর মন্তরের কাছে বিক্ষোভস্থলে দায়িত্ব পালন করছিলাম। আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকে এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাদের একটি অংশ পার্লামেন্ট স্ট্রিটের দিকে যাওয়ার চেষ্টা করে। আমরা ব্যারিকেড বসিয়ে, মানবশৃঙ্খল গড়ে এবং তাদের বোঝানোর মাধ্যমে থামানোর চেষ্টা করি। কিন্তু হঠাৎ তাদের কয়েকজন প্লাস্টিকের পানির বোতল ও পাথর ছুড়তে শুরু করে।

তিনি জানান, একটি পাথর তার কপালে আঘাত করে। চিকিৎসকরা জানিয়েছেন, এতে আমার সামান্য ফ্র্যাকচার

গত সোমবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় পুলিশের অভিযানের পর থেকেই ভারতের রাজধানী দিল্লিতে উত্তেজনা বিরাজ করছে। এরপর থেকে মধ্য দিল্লির বিভিন্ন সড়কে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে একাধিক সহিংস সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষেরই অনেকে আহত হয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের আন্দোলনকারীদের মারধরের কয়েকটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে পুলিশ বলছে, তারা সর্বোচ্চ সংযম দেখিয়েছে এবং কেবল আইনশৃঙ্খলা বজায় রাখতেই ব্যবস্থা নিয়েছে। পুলিশের দাবি, এসব সংঘর্ষে তাদের ১০০ জনের বেশি সদস্য আহত হয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ-যুবকদের দক্ষতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র প্রশিক্ষণ কর্মসূচি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮

সেতুবন্ধনে পাবিপ্রবি ও রুশ শিক্ষার্থীদের সাংস্কৃতিক আড্ডা

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

জবির মেস থেকে ছাত্রীকে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

সরকারের ইতিবাচক দিক ঢাকতেই বিরোধীদলের লংমার্চ: রুহুল কবির রিজভী

পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১০

৪ হাজার ৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা: ধর্মমন্ত্রী

১১

কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কী করতে হবে আইনে বলা আছে: প্রধানমন্ত্রী

১২