বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ। ছবি সংগৃহিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-নার্স ও কর্মচারীরা। 

বুধবার (৪ ডিসেম্বর) এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এমন দাবি জানানো হয়।

এতে অংশ নেওয়া প্রতিবাদকারীরা বলেন,স্বৈরাচারী পরিবারের নামে কোনো প্রতিষ্ঠানের নাম থাকবে না। অবিলম্বে বিএসএমএমইউর নাম পরিবর্তন করতে হবে। একইসঙ্গে বিভিন্ন হলের নাম ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই-আগস্টের শহীদদের নামে নামকরণের দাবিও জানিয়েছেন তারা। 

তারা বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা নিন্দনীয়। এখনও পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। 

এসময় বিএসএমএমইউ এর বৈষম্যবিরোধী শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো বলেন, আমরা সবাই সম্মিলিতভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অটুট থাকব। এই বিশ্ববিদ্যালয়ের নাম ফ্যাসিস্ট শেখ মুজিবুরের নামে থাকতে পারে না। অবিলম্বে এটি পরিবর্তন করতে হবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

১০

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

১১

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

১২