দীর্ঘস্থায়ী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ, বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে নানা ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশ জ্বালানি ও কাঁচামালের সরবরাহে অস্থিতিশীলতার মুখে পড়তে পারে।

বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হারুন-উর-রশিদ জানান, বাংলাদেশ সবসময় ভূরাজনৈতিক উত্তেজনার শিকার। দীর্ঘমেয়াদি যুদ্ধ পণ্য পরিবহনেও বড় ধরনের বাধা সৃষ্টি করবে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রধান আমদানি উৎস হওয়ায় জ্বালানি তেলের দাম ও সরবরাহে অস্থিতিশীলতা দেখা দেবে। এছাড়া বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও রিজার্ভের ওপর চাপ পড়বে। ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের প্রধান নৌপথ সুয়েজ খাল যুদ্ধের কারণে প্রভাবিত হতে পারে।

ডেল্টা এলপিজির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা কার্যকর না হওয়ায় আমদানির ওপর নির্ভরশীল। দীর্ঘমেয়াদি যুদ্ধ তেলের দাম ও এলপিজি সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আমরা রপ্তানিনির্ভর দেশ। যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে পোশাক রপ্তানি, উৎপাদন খরচ ও বিকল্প নৌপথের কারণে বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্যের রপ্তানি বাজারও প্রভাবিত হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ইরানের প্রায় ৬৫০ বিলিয়ন মার্কিন ডলারের বাজারে ১০ দশমিক ৯ মিলিয়ন ডলারের পোশাক ও ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২