ফসলি জমির মাটি কেটে বালি, পাথর উত্তোলনের দায়ে কারাদণ্ড

ছবি সংগৃহিত।

পঞ্চগড়ের সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে বালি ও পাথর উত্তোলন এবং পরিবহণের দায়ে ইয়াকুব আলী (৬৯) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই  কারাদণ্ড  প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। এসময় বালি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের ব্যাটারী জব্দ করে সদর থানা পুলিশের জিম্মায় দেয়া হয়। পরে পুলিশের মাধ্যেমে  কারাদণ্ড প্রাপ্ত ইয়াকুব আলীকে জেলহাজতে প্রেরণ করা হয়। দণ্ডাদেশ প্রাপ্ত ইয়াকুব আলীর বাড়ি সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকায়। তিনি বালি ও পাথর ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া সেতুর পূর্বপাশে ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন করে পরিবহণ করছিলেন ইয়াকুব আলী। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। এ সময় ওই ঘটনায় জড়িত বালি ও পাথর ব্যবসায়ী ইয়াকুব আলীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২