প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’: মাহদী আমিন

জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের প্রথম এক মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে অভিহিত করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের এই এক মাসের সাফল্যের খতিয়ান তুলে ধরেন।

মাহদী আমিন তার স্ট্যাটাসে উল্লেখ করেন, গত এক মাসে রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে প্রধানমন্ত্রী তার নির্বাচনী অঙ্গীকার পূরণে নিরলস কাজ করেছেন। এই পদক্ষেপগুলো কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। উল্লেখ্য, প্রতিমন্ত্রী পদমর্যাদার এই উপদেষ্টা শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ২৮টি পদক্ষেপ:

সামাজিক সুরক্ষা ও অর্থনীতি

ফ্যামিলি কার্ড: মাত্র ২১ দিনে ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে মাসিক ২,৫০০ টাকা সহায়তার কার্ড প্রদান।

সম্মানী প্রদান: প্রায় ৫ হাজার মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের মাসিক সম্মানী।

কৃষক কার্ড ও ঋণ মওকুফ: ১২ লাখ প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং নতুন কৃষক কার্ড প্রদান।

শ্রমিকদের ঈদ বোনাস: পোশাকশিল্পসহ রপ্তানিমুখী খাতের শ্রমিকদের বকেয়া ও বোনাস মেটাতে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ।

প্রশাসনিক সংস্কার ও সুশাসন

প্রটোকল হ্রাস: প্রধানমন্ত্রীর চলাচলে ভিভিআইপি প্রটোকল কমিয়ে সাধারণ ট্রাফিক ব্যবস্থার প্রবর্তন।

বিশেষ সুবিধা বাতিল: সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত।

অফিস সময়: কর্মকর্তাদের সকাল ৯টায় উপস্থিতি বাধ্যতামূলক এবং প্রধানমন্ত্রীর শনিবারও অফিস করার দৃষ্টান্ত।

শিক্ষা ও জনস্বাস্থ্য

ভর্তি ফি বাতিল: প্রতি বছর পুনরায় ভর্তি ফি নেওয়ার নিয়ম বাতিল এবং লটারির বদলে আধুনিক পরীক্ষা পদ্ধতি।

উচ্চশিক্ষা: বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি।

স্বাস্থ্যসেবা: ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু এবং ই-হেলথ কার্ড চালু।

অবকাঠামো ও আইনশৃঙ্খলা

খাল খনন: সেচ ও জলাবদ্ধতা নিরসনে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু।

নিরাপত্তা: চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ চালুর নির্দেশ।

বিমানে ফ্রি ইন্টারনেট: দেশের প্রধান বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগ।

মাহদী আমিন তার স্ট্যাটাসের শেষদিকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দৃঢ় নেতৃত্ব সাধারণ মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিচ্ছে। অভূতপূর্ব এই পথযাত্রা নতুন প্রজন্মকে দেশের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

হজরত শাহজালাল ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার: মীর শাহে আলম

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ নেতার রায় আজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সিলেট সফর আজ, বরণে প্রস্তুত নগরী

১০

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

১১

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

১২