চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর যাচ্ছেন

বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এই সফরসূচির কথা নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। বর্ষা মৌসুম শুরুর আগেই এই দুই জেলায় বিশেষ খাল-খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এর পাশাপাশি সেখানে বেশ কিছু সরকারি কর্মসূচিতেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, 'সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বেশ কয়েকটি জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। বর্ষার আগে মে মাস পর্যন্ত এই খনন কাজ চলবে। এরপর বিরতি দিয়ে নভেম্বর-ডিসেম্বর থেকে আবারও কাজ শুরু হবে।'

তিনি আরও জানান, মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন।

সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পানি সম্পদ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। সরকার খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিভল আরও ৫ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যুর মিছিল

জুলাইয়ের প্রামাণ্যচিত্র নিয়ে হট্টগোল, রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়লেন কূটনীতিকরা

ছাত্রদলকে সামাল না দিলে সরকারের পরিণতি আ. লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্বেচ্ছাসেবক দলের মটর সাইকেল শোভাযাত্রা

২৪শে জুলাইয়ে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর করব জিয়ারত করেন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার

ভুয়া অন্তরঙ্গ ছবি ইস্যু, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

বাংলাদেশের মাটিতে যেকোনো শক্তির বিনিময়ে ফ্যাসিস্টকে জন্ম নিতে দেব না: মাভাবিপ্রবি উপাচার্য

১০

জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

১১

জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী

১২