জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্বেচ্ছাসেবক দলের মটর সাইকেল শোভাযাত্রা

ছবি: সংগৃহীত

আজ বুধবার সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টনের সামনে থেকে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানের নেতৃত্বে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় নজরুল ইসলাম নোমানসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। তারা সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হবে আমাদের আগামী দিনের অঙ্গীকার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলকে সামাল না দিলে সরকারের পরিণতি আ. লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্বেচ্ছাসেবক দলের মটর সাইকেল শোভাযাত্রা

২৪শে জুলাইয়ে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর করব জিয়ারত করেন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার

ভুয়া অন্তরঙ্গ ছবি ইস্যু, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

বাংলাদেশের মাটিতে যেকোনো শক্তির বিনিময়ে ফ্যাসিস্টকে জন্ম নিতে দেব না: মাভাবিপ্রবি উপাচার্য

জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী

১০

কেমন ছিল ৫ আগস্ট ঢাকার সকাল

১১

আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকবেন কোন শিল্পী?

১২