জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ছবি : সংগৃহীত।

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর সেখানকার পরিদর্শন বইয়ে সইয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করেন নতুন প্রধানমন্ত্রী। এদিন বেলা ১১টার কিছু সময় আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

এদিকে দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবসে সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি নতুন সরকার গঠন করে যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হন। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ উপজেলায় টিকাদান শুরু আজ, যারা পাবে হামের টিকা

আজ থেকে সরকারি অফিস ৭ ঘণ্টা, বেসরকারিতেও সাপ্তাহিক ছুটি দুদিন

প্রধানমন্ত্রীর সিনেমা দেখা ও দেশীয় চলচ্চিত্রের করুণ বাস্তবতা

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ

হাকালুকিতে ঢলের পানিতে তলিয়ে গেছে ১০০ বিঘা জমি

কাল থেকে ব্যাংক লেনদেন নতুন সময়সূচি ঘোষণা, সকাল ১০টা-৩টা পর্যন্ত

কদমতলীর গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৫ মরদেহ উদ্ধার

যেসব এলাকাকে হামের ‘হটস্পট‘ ঘোষণা করেছে সরকার

কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

মালয়েশিয়া থেকে এলাে ৩৪ হাজার টন ডিজেল

১০

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্য মন্ত্রী

১১

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১২