জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এর উদ্বোধন করেন তিনি।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’। দেশের দরিদ্র, নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দিচ্ছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

এর অংশ হিসেবে জেলা, মহানগর, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে বিশেষ লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

দেশের অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষদের বিনামূল্যে আইনি পরামর্শ ও মামলা পরিচালনার খরচ মেটাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কাজ করে ‘জাতীয় আইনগত সহায়তা সংস্থা’। সরকারের এই মহতী উদ্যোগের ফলে হাজার হাজার মানুষ বিনাশুল্কে আইনি অধিকার ফিরে পাচ্ছেন।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিচার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ অসুস্থ সারজিস, হাসপাতালে ভর্তি

শুরু হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ফুয়েল লোডিং

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর

আরো পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ওয়াসার পানি নিয়ে মির্জা ফখরুলের অসন্তোষ

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

সুনামগঞ্জের হাওরে বাঁধ ভেঙে ঢুকছে পানি

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হিন্দি সিনেমার আলোচিত অভিনেতার মৃত্যু

১০

কী এই পারমাণবিক জ্বালানি? রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ

১১

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

১২