আজও অটো চালকদের দখলে প্রেসক্লাব সড়ক

প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ। ছবি- বি নিউজ

ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেছে রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ শুরু করে ব্যাটারিচালিত রিকশা চালকরা। এর আগে সেখানে গণঅবস্থান কর্মসূচি পালন করে তারা। 

চালকরা বলেন, ব্যাটারিচালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতে ৮ থেকে ১০ লাখ চালকসহ কর্মহীন হয়ে পড়ছেন। বিকল্প কোনো ব্যবস্থা না করে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটি প্রত্যাহার করতে হবে। এসময় ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন,  চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ও আন্দোলনে আটক ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবিসহ বেশ কয়েকটি দাবি তোলেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

গত দুদিন ধরেই রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন চালকেরা। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

১০

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

১১

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১২