প্রেমিকের বাড়ীতে রশি নিয়ে অনশনে অন্তঃসত্ত্বা প্রেমিকা

ছবি সংগৃহিত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক সোহেল উদ্দিনের বাড়িতে হাতে রশি নিয়ে অনশন করছে অন্তঃসত্ত্বা প্রেমিকা।

মাদরাসায় আসা যাওয়ার পথে সোহেল উদ্দিনের (২৫) সঙ্গে পরিচয় হয় কিশোরীর (১৬)। তারপর পরিচয় থেকে প্রেম। বিয়ের প্রলোভনে প্রেম গড়ায় শারীরিক সম্পর্কে।

 বর্তমানে সেই কিশোরী দেড় মাসের অন্তঃসত্ত্বা। বিয়ে না করায় রশি হাতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে অন্তঃসত্ত্বা প্রেমিকা। 

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রেমিক সোহেল উদ্দিন হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিরবিরি গ্রামের নবীর উদ্দিনের ছেলে। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা ওই কিশোরী একই গ্ৰামের বাসিন্দা।

জানা গেছে, মাদরাসায় যাওয়া আসার পথে পরিচয় হয় তাদের। পরে সোহেল প্রেমের প্রস্তাব দেন কিশোরীকে। রাজি না হওয়ায় হুমকিসহ শুরু হয় উত্যক্ত করা। একপর্যায়ে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। কয়েক মাস পর শারীরিক সম্পর্কও হয় তাদের। অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেইল করা হতো তাকে। 

একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। এ সময় ভ্রূণ নষ্ট করতে চাপ সৃষ্টি করেন সোহেল। শেষে সম্পর্কের বিষয়টিও অস্বীকার করেন সোহেল।

ভুক্তভোগী কিশোরী আত্মহত্যার হুমকি দিয়ে বলেন, সোহেলের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি দেড় মাসের অন্তঃসত্ত্বা। পেটের সন্তান নষ্ট করতে সোহেল আমাকে মেডিসিন দেয়। মেডিসিন না খাওয়ায় সে আমাকে মারধর করে। একপর্যায়ে বিয়ে করবে না বলেও জানিয়ে দেয়। এখন যদি সে আমাকে বিয়ে না করে, আমি এই দড়ি দিয়ে আত্মহত্যা করব।

মো. নুর নবী নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, মেয়েটি দুই দিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন। মেয়েটির আসার খবর পেয়ে পরিবারের সবাই ঘরে তালা দিয়ে পালিয়ে গিয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য আশ্রাফ উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমি উভয়পক্ষের মধ্যে সমাধানের জন্য আলোচনা করছি। সমাধান না হলে ভুক্তভোগী ও তার পরিরবার আইনগত ব্যবস্থা নেবে।

এ বিষয়ে অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে সম্পর্কের বিষয়টি স্বীকার করলেও প্রেমিকার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন। বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে সোহেল বলেন, কিশোরীর পরিবারের সঙ্গে কথা চলছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, বিষয়টি শুনেছি এবং থানার একটি টিম ওই এলাকায় গিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

১১

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

১২