জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জেনিফার হারমান আর নেই

ছবি: সংগৃহীত।

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জেনিফার হারমান মারা গেছেন। ‘ওয়ান লাইফ টু লিভ’ ও ‘হাউ টু সারভাইভ আ ম্যারেজ’-এর মতো জনপ্রিয় টেলিভিশন প্রযোজনায় অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রী ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার। খবর ইন্ডিয়া টিভির। 

টেলিভিশন দর্শকদের কাছে জেনিফার হারমান সবচেয়ে বেশি পরিচিত ছিলেন জনপ্রিয় সিরিজ ‘ওয়ান লাইফ টু লিভ’-এ ‘ক্যাথি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রে অভিনয় করা পঞ্চম অভিনেত্রী ছিলেন তিনি। ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান জেনিফার এবং অর্জন করেন ডেটাইম এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন। এর আগে ১৯৭৪-৭৫ মৌসুমে এনবিসির সিরিজ ‘হাউ টু সারভাইভ আ ম্যারেজ’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

১৯৪৩ সালের ৩ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনায় জন্মগ্রহণ করেন জেনিফার হারমান। তবে তার বেড়ে ওঠা নিউ অরলিন্সে। উচ্চশিক্ষা নিয়েছেন ইউনিভার্সিটি অব মিসিসিপি এবং ইউনিভার্সিটি অব মিশিগানে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে নিউইয়র্কে পাড়ি জমান এবং থিয়েটারের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন।

১৯৬৫ সালে ব্রডওয়েতে অভিষেক হয় তার। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অভিনয় করেছেন বেশ কয়েকটি বিখ্যাত মঞ্চনাটকে। এর মধ্যে রয়েছে দ্য স্কুল ফর স্কান্ডাল, ব্লিথ স্পিরিট, দ্য গ্লাস ম্যানেজেরি এবং বারাফুট ইন দ্য পার্ক। অসাধারণ অভিনয় দক্ষতায় কয়েক দশক ধরে ব্রডওয়ের শক্তিশালী অভিনয়শিল্পীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।

১৯৯০-এর দশকে আবারও ‘ওয়ান লাইফ টু লিভ’-এ ফিরে আসেন জেনিফার, এবার আইনজীবীর চরিত্রে। পাশাপাশি তিনি অভিনয় করেছেন আরও কয়েকটি জনপ্রিয় সোপ অপেরায়, যার মধ্যে রয়েছে অ্যানাদার ওয়ার্ল্ড, গুইডিং লাইট এবং লাভিং। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাড্ডা এমসিএইচ ভাঙচুর : পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

১

মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে

২

আধা ঘণ্টা পর নিভল বনানীর বহুতল ভবনে লাগা আগুন

৩

শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণশিক্ষা মন্ত্রণালয়ের

৪

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না

৫

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ; সবাইকে সচেতন হওয়ার আহ্বান

৬

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে

৭

বাসের ধাক্কায় ১০ মাস বয়সী শিশুসহ প্রাণ গেলো মায়ের

৮

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

৯

রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা

১০

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

১১

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

১২