পুলিশ ছাত্রলীগ আর যুবলীগকে দিয়ে হত্যাকান্ড চালিয়েছে আ.লীগ: মির্জা ফখরুল

য়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, একদিকে যুবলীগ ছাত্রলীগ, আর রাষ্ট্রের পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যাকাণ্ড চালিয়েছে আওয়ামীলীগ। 

তিনি বলেন, পুলিশকে যেভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে এটা একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। সন্ত্রাস আর দুর্ণীতি ছাড়া আওয়ামী লীগের কিছু নেই।

গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না বলে হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ইতিহাস বিকৃতি করে সকল চিহ্ন মুছে দিতে চেয়েছে আওয়ামী লীগ। এসব করে প্রকৃত ইতিহাস মুছে ফেলা যাবে না। বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

তিনি বলেন, সংস্কার টেকসই করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই তা সম্ভব। নিজেদের জন্য, দেশকে রক্ষার জন্য নির্বাচন চায় বিএনপি। অনেকেই এটা চায় না।

ছাত্রদের সঙ্গে বিএনপির সমস্যা নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নতুন সূর্য ওঠেছে, তরুণদের সামনে এগিয়ে দিতে চাই।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

১

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

২

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

৩

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

৪

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

৫

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

৬

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

৭

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

৮

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

৯

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১০

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

১১

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

১২