মুশফিককে ‘কিংবদন্তি’ বললেন ফিল সিমন্স

ছবি: সংগৃহীত।

বেশ কয়েক বছর ধরেই সংবাদ সম্মেলন অনেকটা এড়িয়ে চলেন মুশফিকুর রহিম। তবে শততম টেস্টের আগে নিশ্চয়ই তিনি আসবেন! তিনি না এলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকেই শুনতে হবে মুশফিক-বন্দনা। মিরপুর টেস্টের আগের দিন এরকমই আলোচনা ছিল সংবাদকর্মীদের মধ্যে। কিন্তু তাদেরকে অনেকটা হতাশই হতে হলো। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এলেন কোচ ফিল সিমন্স।

মুশফিকের শততম টেস্ট গোটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই বড় এক উপলক্ষ। কিন্তু সিমন্স তো মুশফিককে কাছ থেকে দেখছেন স্রেফ এক বছর ধরে। এদেশের ক্রিকেটে মুশফিকের ওজন আর এই মাইলফলকের বিশেষত্ব কতটাই বা তুলে ধরতে পারবেন তিনি। এইটুকু সময়ে যেটুকু দেখেচেন, তার সজর কেড়েছে মুশফিকের পেশাদারিত্ব।

মুশফিককে কিংবদন্তি উল্লেখ করে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘অবশ্যই মুশফিক একজন কিংবদন্তি। আমি মনে করি, তার মতো এতগুলো ডাবল সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে খুব বেশি খেলোয়াড়ের নেই।

দীর্ঘ ২০ বছর ধরে সে পারফর্ম করে আসছে। তাই তাকে কিংবদন্তি হতেই হবে, কারণ তার এই দীর্ঘস্থায়িত্ব এবং পারফরম্যান্স তাকে সেই পর্যায়ে নিয়ে গেছে।’

মুশফিকের সাফল্যের মূল রহস্য পেশাদারি জানিয়ে সিমন্স বলেছেন, ‘মুশফিকের সাফল্যের রহস্য হচ্ছে তাঁর পেশাদারি। নিজেকে কিভাবে পরিচালনা করা হবে, উন্নতির জন্য কোন ধরনের কাজ করা দরকার এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল হওয়ার জন্য কী পদক্ষেপ নেওয়া হলো সেটাই আসল।

বাংলাদেশের ইতিহাসে মুশফিক কোন জায়গায়, তা নিয়ে কোনো সংশয় নেই সিমন্সের।

“সে অবশ্যই খেলটির একজন কিংবদন্তি। যতগুলো ডাবল সেঞ্চুরি সে করেছে, খুব বেশি ক্রিকেটার তা করেনি এবং অনেক বছর ধরে সে পারফরম্যান্স করে গেছে, ২০ বছরের বেশি সময়। কাজেই সে অবশ্যই কিংবদন্তি, তার স্থায়ীত্ব ও পারফরম্যান্স তাকে সেই উচ্চতায় তুলে নিয়েছে।”


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

১

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

২

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৩

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৪

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৫

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৬

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৭

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৮

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৯

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

১০

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

১১

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১২