চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

আজ বুধবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১১টায় ঢাকাস্থ চীনা দূতাবাসে দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদ সদস্য আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খায়রুল আমিন উপস্থিত ছিলেন। অন্যদিকে চীনের রাষ্ট্রদূত ছাড়াও দূতাবাসের দুজন ঊর্ধ্বতন কর্মকতা উপস্থিত ছিলেন।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ও সংগ্রামী ভূমিকার প্রশংসা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্বের জন্য শুভকামনা করে চীনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশকে চীনের গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে দেশের বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। 

এ সময় সংস্কার, নির্বাচন ও আগামীর বাংলাদেশ নিয়ে গণঅধিকার পরিষদের পরিকল্পনাও জানতে চান। বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপনে চীন সকল অংশীজনদের নিয়ে কাজ করবে উল্লেখ করে রাষ্ট্রদূত গণঅধিকার পরিষদের প্রতিনিধিসহ চীন সম্পর্কে আগ্রহীদের চীন সফরের আমন্ত্রণ জানান।

(বিনিউজ/১৫জানুয়ারি/এমআই)


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২