শীতে কাপছে পঞ্চগড়ের মানুষ, তাপমাত্রা নেমেছে ১১.৪ ডিগ্রিতে

উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমশীতল বাতাসের সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। একই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জেলার চারপাশ। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে জেলার মানুষ।

শুক্রবার (২৯ নভেম্বর) ভোর ৬টায় এ জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

অতিরিক্ত শীতের কারণে শীতজনিত রোগ বেড়ে যাচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা শীতে বেশী ভুগছে।  শিশু ও বয়স্করা সর্দি, কাশি, হাপানি এবং নিউমোনিয়া সহ নানা শীতজনিত রোগব্যাধিতে ভুগছে। 

স্থানীয়রা বলছেন, এবছর অতিরিক্ত শীত মনে হচ্ছে। শীতের কারনে এ জেলার মানুষ খুব কষ্ট পাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশার প্রকোপ থাকছে। 

পঞ্চগড় আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পৌষ মাস আসার সঙ্গে শীতের তীব্রতা আরও বাড়বে। মাঘ মাসে এখানে তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। শুক্রবার ভোরে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিন যত যাবে তাপমাত্রা আরও কমবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২