বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের

রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালের কয়েকটি রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনও টাকা নিচ্ছেন না তারা। বুধবার (১৮ মার্চ) বাস টার্মিনালে এ চিত্র দেখা যায়।

সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা ও গোপালগঞ্জগামী যাত্রীদের অভিযোগ ঈদ উপলক্ষে লোকাল বাসগুলো ১০ থেকে ২০ শতাংঅতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে সরকারি কঠোর নিষেধাজ্ঞা থাকলেও পরিবহন সংশ্লিষ্টদের দাবি ভিন্ন। তাদের মতে, ঈদ মৌসুম ব্যতীত বছরের অন্য সময়ে যাত্রীরা বিশেষ ছাড়ে যাতায়াত করেন। বর্তমানে ঢাকা ফেরার পথে বাসগুলো যাত্রীশূন্য থাকায় সরকার নির্ধারিত পূর্ণ ভাড়াই রাখা হচ্ছে।

আগের সেই ছাড় না পাওয়ায় যাত্রীরা বাড়তি ভাড়ার অভিযোগ করছেন বলে দাবি তাদের।​ এদিকে, ঈদের তুলনায় সায়দাবাদ বাস টার্মিনালে বর্তমানে যাত্রী উপস্থিতি কিছুটা কম। বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম, কুমিল্লা, হবিগঞ্জ, লাকসাম ও রায়পুরা রুটের বাসগুলোয় যাত্রীদের চাপ কম দেখা গেছে। তবে দুপুর ও সন্ধ্যায় এই ভিড় বাড়তে পারে বলে ধারণা করছেন বাস মালিক-শ্রমিকরা।

 

 

 

 

 

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন

৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরবে? বিকল্প ৩ বাজারের কী হাল?

সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

নাগরিকের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

অডিও ভাইরাল : ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুলকে প্রত্যাহার

১০

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, ভিডিও কলে থাকা নারী কে

১১

চাটমোহরে হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

১২