ভক্তদের জন্য নতুন যে সুখবর দিলেন পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি কলকাতায় শুরু করেছেন নতুন এক অধ্যায়। তার প্রথম কলকাতার ছবি ‘ফেলুবক্সী’ আগামী বছরের ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে। ছবিতে পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে।

এবার নিজের সেই ছবিটি নিয়ে সুখবর দিলেন পরী। আগামী বছরের শুরুতেই ভারতে মুক্তি পাচ্ছে পরীর সিনেমা ফেলুবক্সী। এর মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে ১৭ জানুয়ারি। 

নিজের নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বসিত পরীমনি জানান, ‘এটা আমার জীবনের অন্যরকম এক অধ্যায়। সবারই স্বপ্ন থাকে নিজের দেশের গণ্ডি পেরিয়ে ভিন্ন দেশে গিয়ে কাজ করার। দেরিতে হলেও আমার সে স্বপ্ন পূরণ হয়েছে।’

ফেলুবক্সীতে নিজের চরিত্র নিয়ে পরী বলেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটা করছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা ১৭ জানুয়ারি মুক্তির পর দর্শক বলবেন।’

দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গেল বছরের এপ্রিলে। ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারসহ অনেকে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

১০

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

১১

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

১২