বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত।

সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিডা, এনবিআর চেয়ারম‍্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, বাণিজ্য, কৃষি, শিল্প সচিবসহ মোট ২০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের মধ‍্যকার বাণিজ্যিক সম্ভবনা ও চ‍্যালেঞ্জ নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে সংকট মেটানো যায় তা নিয়েও আলোচনা হয় উভয় পক্ষের। এসময় পাকিস্তানের সফফরত বাণিজ‍্যমন্ত্রী জাম কামাল খানও উপস্থিত ছিলেন।

পরে ইসহাক দার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত বৈঠক করবেন।

এরপর দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

পাকিস্তানের দুই মন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক জোরদারের নতুন সুযোগ তৈরি হবে। উল্লেখ্য, এর আগে ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার বাংলাদেশ সফর করেছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২