ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ছবি : সংগৃহীত।

কলম্বোতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। 

তিনি স্বীকার করেছেন, ম্যাচে পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়াই পাকিস্তানের পরাজয়ের মূল কারণ। প্রতিবেদন জিও নিউজের। 

রোববারের (১৫ ফেব্রুয়ারি) ম্যাচে টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। কন্ডিশন বিবেচনায় চার স্পিনার নিয়ে একাদশ সাজায় পাকিস্তান। তবে সেই পরিকল্পনা সফল হয়নি।

ভারতের ওপেনার ইশান কিষান ঝোড়ো হাফসেঞ্চুরি করে পাকিস্তানের স্পিন আক্রমণকে কার্যত নিষ্ক্রিয় করে দেন। তার ব্যাটে ভর করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৫ রানের শক্তিশালী সংগ্রহ গড়ে তোলে।

পাকিস্তানের স্পিন বিভাগে আবরার আহমেদ তিন ওভারে ৩৮ রান দেন এবং অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান এক ওভারে ১৭ রান খরচ করেন। দুজনেই উইকেটশূন্য থাকেন। 

এ প্রসঙ্গে আগা বলেন, ‘আমরা চার স্পিনার নিয়ে খেলেছি, কিন্তু তাদের দিনটা ভালো ছিল না। কিছু জায়গায় এক্সিকিউশনের ঘাটতি ছিল।’

ব্যাটিংয়েও ব্যর্থ হয় পাকিস্তান। ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় দলটি। অধিনায়ক বলেন, ‘ব্যাট হাতে আমরা ভালো শুরু করতে পারিনি। পাওয়ারপ্লেতে যদি ৩-৪ উইকেট হারান, তাহলে ম্যাচে সবসময়ই পিছিয়ে পড়তে হয়।’

তিনি আরও বলেন, ‘প্রথম ইনিংসে উইকেট কিছুটা ধীর ছিল এবং বল গ্রিপ করছিল। দ্বিতীয় ইনিংসে পিচ তুলনামূলক ভালো ছিল, কিন্তু আমরা পরিস্থিতি অনুযায়ী বোলিং করতে পারিনি এবং ব্যাটিংয়েও নিজেদের সামর্থ্য প্রয়োগ করতে ব্যর্থ হয়েছি।’

ভারতের মতো ঐতিহ্যবাহী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে আবেগের চাপ সামলানোর ওপরও গুরুত্ব দেন আগা। 

তবে বুধবার নামিবিয়ার বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে জয় তুলে নিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করার লক্ষ্যেই এখন মনোযোগ দিতে চান তিনি।

তিনি আরও বলেন, ‘এ ধরনের ম্যাচে আবেগ বেশি থাকবেই। আমাদের তা সামলাতে হবে। কয়েক দিনের মধ্যেই আরেকটি ম্যাচ আছে, সেটির দিকেই তাকাতে হবে। জিততে হবে এবং কোয়ালিফাই করতে হবে। তারপর নতুন টুর্নামেন্ট শুরু হবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

এমবাপ্পের পেনাল্টিতে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

৫ আগষ্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা

অতিরিক্ত অর্থ আদায় করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি

১০

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি: ট্রাম্প

১১

আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

১২