সময়মতো উপস্থিতি নিশ্চিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

ছবি: সংগৃহীত।

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজখবর নেন তিনি।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান সরকারপ্রধান। তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুশল বিনিময় শেষে তিনি ৬ নম্বর ভবনে যান।

সেখানে জ্বালানি, সমাজকল্যাণ, পানিসম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। বিশেষভাবে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন তিনি।

পরবর্তীতে গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সেখানে কৃষক কার্ডের অংশ নেন প্রধানমন্ত্রী ডেমো প্রদর্শনীতে। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাড্ডা এমসিএইচ ভাঙচুর : পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

১

মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে

২

আধা ঘণ্টা পর নিভল বনানীর বহুতল ভবনে লাগা আগুন

৩

শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণশিক্ষা মন্ত্রণালয়ের

৪

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না

৫

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ; সবাইকে সচেতন হওয়ার আহ্বান

৬

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে

৭

বাসের ধাক্কায় ১০ মাস বয়সী শিশুসহ প্রাণ গেলো মায়ের

৮

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

৯

রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা

১০

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

১১

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

১২