যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে না উঠে রাজধানীর গুলশানের নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

দুপুরে যমুনা পরিদর্শন শেষে সাংবাদিকদের রুমন বলেন, প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। দেশে ফেরার পর থেকে তিনি সপরিবারে ওই বাসায় অবস্থান করছেন এবং সেটি সে অনুযায়ী সাজানো হয়েছে।

প্রায় ১৭ বছর বিদেশে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। এরপর থেকে তিনি গুলশানের ওই বাসভবনেই থাকছেন। পাশের ‘ফিরোজা’ ভবনে বসবাস করতেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

১৯৬ নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়াকে বরাদ্দ দেয়া হয়েছিল। সে সময় রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়।

এর আগে, ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, সংস্কার শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই উঠবেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী ভবনটি প্রস্তুতও করা হয়। তবে শেষ পর্যন্ত সেখানে না ওঠার সিদ্ধান্ত নেন তিনি।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ড. মুহাম্মদ ইউনূস হেয়ার রোডের যমুনাকে সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করেছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি তিনি ভবনটি ছেড়ে দেন।

রুমন জানান, সরকারি বাসভবনে না উঠলেও রাষ্ট্রীয় কার্যক্রম যমুনা থেকেই পরিচালিত হবে। ইতিমধ্যে সেখানে কূটনীতিক ও আলেমদের সম্মানে দুটি ইফতার আয়োজন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরেও সকাল ১০টায় যমুনাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বাবা-মায়ের ধারাবাহিকতাই অনুসরণ করছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে বা বিরোধীদলে থেকেও সরকারি বাসভবনে ওঠেননি।

ঈদুল ফিতরের দিনসূচি সম্পর্কে জানিয়ে রুমন বলেন, সকাল ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। এরপর যমুনায় গিয়ে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে বাস-রেল-লঞ্চ টার্মিনালে র‍্যাবের বিশেষ নিরাপত্তা

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব

চাঁদপুরে ৪০ গ্রামে ঈদ আগামীকাল

গাজীপুরে আরও ৮৩৩ কারখানায় ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ

ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড উদয়পুর গ্রাম : গাছ চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে টেরিবাজারের শপিং সেন্টারে আগুন, নিহত ২

১০

যেসব দেশে ঈদুল ফিতর কাল

১১

কাতারের প্রধান গ্যাস স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

১২